খুনের অভিযোগে সাত বছর পর দুই আসামীকে যাবত জীবন সাজা ঘোষনা করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালতে আস্ট ট্রাক কোর্টের বিচারপতি সুব্রত চন্দ্র পোলে। জানাজায় গত ৬ জুলাই ২০১০ সালে বিকালে হাবিব তার স্ত্রী এবং সন্তানের সাথে জলসা দেখে বাড়ি ফেরার পথে ইসলামপুরের আগোরসিয়া এলাকায় হাবিক কে গুলি করে হত্যা করা হয়। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় হারুন ও মুস্তাকিন নামে দুই জনকে গ্রেপ্তার করে। এই মামলায় ইসলামপুর মহকুমা আদালতে আস্ট ট্রাক কোর্টের বিচারপতি সুব্রত চন্দ্র পোলে অভিযুক্ত দুই জনকে যাবত জীবন সাজা ঘোষনা করেন এবং তার সাথে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বলে জানান সরকারি আইনজীবী আবুল হায়াত। দোষিদের সাজা ঘোষনা হওয়ায় খুশি মৃত পরিবারের লোকেরা।
অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী প্রফুল্ল মন্ডল আদালতের রায়ে খুশি না হয়ে উচ্চ আদালতে আবেদনের দাবি জানানোর কথা বলেন।